দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ মঙ্গলবার ভোরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একই স্থানে অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের এক আরোহী নিহত এবং একটি বাসের এক যাত্রী আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় ঢাকামুখী লেনে এসব ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল আরোহী মো. আসলাম হোসেন (৪০) ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা। আহত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম (৪৭)।
তাঁর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোমবার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে, ষোলঘর ভূইচিত্র এলাকায় একটি মোটরসাইকেলকে একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দিয়েছে।
এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রথম দুর্ঘটনার কিছুক্ষণ পর একই দিক থেকে আসা লিটন ট্রাভেলসের যাত্রীবাহী বাস ঘটনাস্থলের পরিস্থিতি দেখতে গতি কমিয়ে ব্রেক করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।