ইসলাম কি নিছক কিছু আনুষ্ঠানিক উপাসনা—নামাজ, রোজা, জাকাত ও হজের বিধান, নাকি এর পরিধি আরও বিস্তৃত? একজন মানুষ অন্তরে কী বিশ্বাস লালন করবে, কীভাবে আল্লাহর দাসত্ব করবে, লেনদেন ও আচরণে তার চরিত্র কেমন হবে এবং অনন্ত জীবনের জন্য সে কীভাবে প্রস্তুতি নেবে—এসবই তো ইসলামের অবিচ্ছেদ্য অংশ।ইসলামকে অনেক সময় খণ্ডিত কিছু বিশ্বাস ও বিধানের সমষ্টি মনে করা হয়। অথচ ইসলাম একটি পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা।
মানুষের চিন্তা থেকে কর্ম, বিশ্বাস থেকে প্রাত্যহিক আচরণ এবং ব্যক্তিজীবন থেকে সমাজব্যবস্থা—সব ক্ষেত্রেই রয়েছে এর সুস্পষ্ট দিকনির্দেশনা।ইসলামের এই সামগ্রিক রূপরেখা ও বহুমাত্রিক ভিত্তির এক অনন্য ও প্রামাণ্য পরিচয় বিধৃত হয়েছে ‘হাদিসে জিবরাইল’-এ।
ইসলামের ইতিহাসে এটি এক অনন্য ঘটনা।ইমাম ইবনে রজব আল-হাম্বলি (রহ.)এই একটি হাদিস সমগ্র ধর্মের মৌলিক ও শাখাগত যাবতীয় বিধানকে নিজের ভেতর ধারণ করেছে; তাই যেভাবে সুরা ফাতিহাকে ‘উম্মুল কুরআন’ বলা হয়, ঠিক তেমনি হাদিসে জিবরাইলকে বলা যেতে পারে ‘উম্মুস সুন্নাহ’।সাহাবি ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, করেন, একদিন মহানবী (সা.) সাহাবিদের নিয়ে বসে ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।