কর্মব্যস্ত জীবনযাত্রা, বদলে যাওয়া রুচি আর চটজলদি রান্নার সুবিধায় দেশে দ্রুত বাড়ছে প্যাকেটজাত, কাপ ও প্রিমিয়াম নুডলসের বাজার। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বাজারে জনপ্রিয়তা নুডলসের বেশি।আজ নুডলস দিবস। স্কুলের টিফিন বক্স, বিশ্ববিদ্যালয়ের হলের কক্ষ, কর্মব্যস্ত অফিসের ফাঁক কিংবা বাসার রান্নাঘর—সবখানেই এখন নুডলসের সহজ ও নিয়মিত উপস্থিতি। খুব অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় এবং পেটও ভরে সহজে।
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই মুখরোচক খাবার এখন দেশের সব বয়সী মানুষের প্রতিদিনের খাদ্যাভ্যাসের অন্যতম প্রয়োজনীয় অংশ হয়ে উঠেছে। এই ব্যাপক চাহিদাকে কেন্দ্র করে গড়ে উঠেছে দেশের বিশাল এক প্রক্রিয়াজাত খাদ্য খাত। এই পণ্যের বাজার এখন প্রায় দেড় হাজার কোটি টাকার।
বাড়ছে বাজারের আকার ও প্রবৃদ্ধিআন্তর্জাতিক বাজার গবেষণাপ্রতিষ্ঠান মর্ডর ইন্টেলিজেন্সের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, ক্রমবর্ধমান চাহিদার ওপর ভর করে বাংলাদেশে নুডলসের বাজারের আকার ২০২৫ সালে ছিল ১০২ দশমিক ৮২ মিলিয়ন ডলার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।