ঘরে ঘরে এখন জ্বরের প্রকোপ। তবে জ্বরের কিছু লক্ষণে সচেতন হতে হবে অভিভাবকদের। ছবিটি প্রতীকী
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বহির্বিভাগে পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে এসেছিলেন সাবরিনা আক্তার। কয়েক দিন ধরে তাঁর মেয়ের কিছুতেই জ্বর কমছিল না। একসময় উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। বিশেষ করে চট্টগ্রামে ডেঙ্গু ও হামের সংক্রমণ নিয়ে খবর শুনে মেয়ের জ্বরের কারণ নিয়েও ভয় তৈরি হয় তাঁর মনে।সাবরিনা আক্তার জানান, প্রথমে দুদিন অপেক্ষা করেছিলেন। কিন্তু জ্বর না কমায় আর দেরি করেননি। মেয়েকে নিয়ে চলে আসেন হাসপাতালে।
চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর অবশ্য কিছুটা স্বস্তি ফিরে পান তিনি। চিকিৎসক তাঁকে জানান, মেয়ের জটিল কোনো সমস্যা নেই। নিয়মিত ওষুধ ও প্রয়োজনীয় পরিচর্যায় সে সুস্থ হয়ে উঠবে।সাবরিনা আক্তার জানান, সম্প্রতি তাঁর নিজেরও জ্বর হয়েছিল। এর মধ্যে চট্টগ্রামে ডেঙ্গু ও হামের সংক্রমণ নিয়ে নিয়মিত খবর শুনছিলেন তিনি। বিশেষ করে সেপ্টেম্বর মাসে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরগুলো তাঁকে আরও চিন্তিত করে তোলে।
তাই মেয়ের জ্বর দেখা দেওয়ার পর ঝুঁকি না নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াকেই নিরাপদ মনে করেছেন তিনি।তবে সাবরিনা আক্তার একা নন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।