পর্দা উঠতেই মঞ্চের পটভূমিতে চোখে পড়ে জোছনাস্নাত লেকের পাশে অসংখ্য জোনাকিবেষ্টিত এক বিশাল বৃক্ষ। প্রকৃতির সঙ্গে মিল রেখে সাজানো আরণ্যক মঞ্চসজ্জা, আলো-আঁধারি আর কুয়াশাচ্ছন্ন পরিবেশে উপবিষ্ট শিল্পী ও সংগতকারীরা—সব মিলিয়ে দৃশ্যটি মনকে আর্দ্র করে, আবিষ্ট করে।
এই নান্দনিক মঞ্চায়ন যেন দৈনন্দিন জীবনের যান্ত্রিকতা থেকে হেঁচকা টানে দর্শককে বের করে এনে এক কুহকের ভেতরে ঠেলে দেয়, প্রস্তুত করে ‘মোম জোছনা’ শীর্ষক একক সংগীতানুষ্ঠানের জন্য।যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের আর্ভিং আর্ট সেন্টারের ডুপ্রি থিয়েটারে ৩ অক্টোবর পুরো হলভর্তি প্রায় ২৫০ জন দর্শক উপভোগ করেন শিল্পী নাবিলা নূর কুহুর এই একক সংগীতসন্ধ্যা।
মঞ্চসজ্জা থেকে গানের নির্বাচন—আয়োজনের প্রতিটি স্তরেই ছিল একটি নির্দিষ্ট আবহ নির্মাণের চেষ্টা।জোছনা আর রাতের থিম বেছে নেওয়ার পেছনে ছিল প্রকৃতির এই অনন্য নৈসর্গিক সৌন্দর্যকে গানের মধ্য দিয়ে উদ্যাপন করার ভাবনা—একসঙ্গে স্মৃতিকাতর হয়ে ওঠা, পুরোনো অনুভূতিগুলোকে নতুন করে ছুঁয়ে দেখা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।