advertisement
advertisement

যে আবিষ্কারের কারণে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
যে আবিষ্কারের কারণে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিজ্ঞানীরা স্নায়ুকোষ নিয়ন্ত্রণের জন্য একটি সুইচ তৈরির স্বপ্ন দেখেছিলেন

advertisement

চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল। আলোর সাহায্যে নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিকস সম্পর্কিত আবিষ্কারের জন্য চলতি বছর তাঁদের এই পুরস্কার দেওয়া হয়।মানুষের মস্তিষ্ক এক বিশাল রহস্যময় যন্ত্র। এর ওজন মাত্র প্রায় ১ দশমিক ৩ কেজি।

অথচ এই ছোট্ট অঙ্গটির ভেতরেই জমা থাকে শৈশবের স্মৃতি, তৈরি হয় স্বপ্ন ও সৃজনশীলতা, জন্ম নেয় আনন্দ, ভালোবাসা, ঈর্ষার মতো অনুভূতি। মস্তিষ্কই আবার নিয়ন্ত্রণ করে আমাদের হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস ও ঘুমের ছন্দ। এত কিছু কীভাবে সম্ভব, সেটাই বহুদিন ধরে বিজ্ঞানীদের কাছে এক বিরাট রহস্য।এই রহস্যের সমাধান করেই চলতি বছর এই তিন বিজ্ঞানী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন।

মস্তিষ্কের স্নায়ুকোষকে আলো দিয়ে নিয়ন্ত্রণ করার পথ তৈরি করেছেন তাঁরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর