‘পিপল উই মিট অন ভ্যাকেশন’–এর দৃশ্য। আইএমডিবি
একসঙ্গে ঘুরতে যাওয়া, বছরের পর বছর বন্ধুত্ব টিকিয়ে রাখা—তারপর একসময় আবিষ্কার করা, সম্পর্কটি আসলে বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। চেনা এই প্রেমের গল্পকেই নতুন আবহে পর্দায় এনেছে নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’। এমিলি হেনরির জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি মুক্তির পর দর্শকের আগ্রহ কাড়ে দ্রুত।
মুক্তির প্রথম সপ্তাহেই এটি নেটফ্লিক্সের ইংরেজি সিনেমার তালিকায় ১ নম্বরে উঠে আসে এবং ১ কোটি ৭২ লাখ ভিউ পায়। পরে ২৬ জানুয়ারি পর্যন্ত মোট ভিউ দাঁড়ায় ৪ কোটি ৫ লাখ। সংখ্যার পাশাপাশি সিনেমাটি আলোচনায় এসেছে আরও একটি কারণে—দুই কেন্দ্রীয় চরিত্রের সম্পর্ক। প্রেমের গল্প হলেও এখানে প্রেমের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দীর্ঘদিনের বন্ধুত্ব, নিজেদের খুঁজে পাওয়া এবং জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা।
দুই বিপরীত স্বভাবের মানুষ গল্পের কেন্দ্রে পপি রাইট ও অ্যালেক্স নিলসেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।