উত্তর-পূর্ব চীনে পালকযুক্ত একটি ডাইনোসরের জীবাশ্ম
ডাইনোসর থেকে পাখির বিবর্তন এবং আকাশে ওড়ার ক্ষমতা অর্জনের ইতিহাস নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। চাইনিজ একাডেমি অব জিওলজিক্যাল সায়েন্সেসের একদল জীবাশ্মবিদ উত্তর-পূর্ব চীনে পালকযুক্ত একটি ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছেন যা উড়তে পারত বলে ধারণা করা হচ্ছে।
নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণায় প্যারাভেস গোত্রভুক্ত এ প্রাণীর তথ্য প্রকাশের পর ডাইনোসরের আকাশে ওড়ার প্রচলিত ইতিহাস নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।পালকযুক্ত ডাইনোসরটির নাম দেওয়া হয়েছে নোরেনল্র্যাপ্টর বার্সবোল্ডি। এটি মূলত মাইক্রোর্যাপ্টর, যা আকারে ছোট চার ডানাযুক্ত ড্রোমেইওসারিড ডাইনোসরের একটি প্রজাতি।
প্রায় ৫৭ সেন্টিমিটার লম্বা মাইক্রোর্যাপ্টরটির জীবাশ্ম বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, মৃত্যুর সময় অপ্রাপ্তবয়স্ক থাকলেও ডাইনোসরটির সামনের অঙ্গ ও লেজ ওড়ার উপযোগী পালকে ঢাকা ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।