আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সামনে বর্তমানে যে কয়েকটি মারাত্মক বৈশ্বিক চ্যালেঞ্জ মাথাচাড়া দিয়ে উঠেছে, তার মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) অন্যতম। চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ও অপরিকল্পিত ব্যবহারের ফলে রোগজীবাণুগুলো ওষুধের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা গড়ে তুলছে।
এতে ভবিষ্যতে মানবসভ্যতাকে এক ভয়ংকর স্বাস্থ্য সংকটের মুখোমুখি হতে হবে।এই নীরব মহামারি সম্পর্কে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে এবং তাদের মধ্যে সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে অক্টোবরে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালন করা হয়।
সেই আয়োজনের অংশ হিসেবে এবার আয়োজন করা হচ্ছে ন্যাশনাল এএমআর ফেস্ট ২০২৬।দেশের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক জাকির হোসেন হাবীব বলেন, ‘এ উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে আয়োজিত হচ্ছে দেশব্যাপী একটি কুইজ প্রতিযোগিতা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।