আহসান হাবিব (বাঁ থেকে), হাসিবুল ইসলাম ও বিশাল চক্রবর্তী
চাঁদাবাজি, মারধর, সাংবাদিককে হুমকিসহ নানা অভিযোগে আগেও ছাত্রদল থেকে বহিষ্কৃত হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতা আহসান হাবীব ও হাসিবুল ইসলাম। পরে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়।পদ ফিরে পাওয়ার পরও তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও শিক্ষার্থীকে হুমকির অভিযোগ ওঠে।
সর্বশেষ গত রোববার রাতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তাঁদের আবারও ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন নেতাকে বহিষ্কার করল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিওই হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। হামলায় আহসান হাবীব ও হাসিবুল ইসলামের নেতৃত্বে ছাত্রদলের অন্তত ১০ নেতা-কর্মী অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজেও তাঁদের কয়েকজনকে হামলায় অংশ নিতে দেখা গেছে।হামলার ঘটনায় আহসান হাবীব, হাসিবুল ইসলাম ও বিশাল চক্রবর্তীকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।