ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় ভবনের ছাদে গড়ে তোলা হয়েছে ‘আকাশনীড়’
পুরান ঢাকার জনসন রোডের তিনতলা একটি ভবনে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়। ভবনটির চারপাশে উঁচু উঁচু দালান। ফাঁকফোকরে কিছু গাছপালা আছে।ইটপাথরের এই এলাকাতে সকাল ও সন্ধ্যার আগ দিয়ে আকাশে চিল, কবুতরসহ নানা পাখি ওড়াউড়ি করে। এখানে বানরেরও দেখা মেলে মাঝেমাঝে।বিশেষ করে এই পাখিদের ‘আমন্ত্রণ’ জানানোর উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন।জেলা প্রশাসকের কার্যালয় ভবনের ছাদের আয়তন প্রায় ১১ হাজার বর্গফুট। ছাদটি এতদিন ফাঁকাই ছিল।
তবে এখন সেখানে ফল-ফুলের গাছ, পাখিদের তৃষ্ণা মেটানোর ব্যবস্থা, গা-ভেজানোর জন্য ছোট জলাধারসহ নানা আয়োজন রাখা হয়েছে।ছাদবাগানে এসেছে কিছু পাখিএই আমন্ত্রণে পাখিরা সাড়া দেবে, সেই অপেক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মরতরা।গত ৩০ সেপ্টেম্বর বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই ছাদে গিয়ে পাখিদের দেখা মেলেনি। তবে একটি বানরকে নির্ভয়ে ছাদ দিয়ে হেঁটে যেতে দেখা গেল।জেলা প্রশাসকের কার্যালয় ভবনের ছাদের আয়তন প্রায় ১১ হাজার বর্গফুট।
ছাদটি এতদিন ফাঁকাই ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।