জিনিয়া জাফরীন লুইপা
একদিন রুনা লায়লার ফোন ধরতে পারেননি লুইপা। পরে খুদে বার্তায় প্রেরকের নাম দেখে অবাক হন। ফিরতি ফোন করতেই পান উচ্ছ্বসিত প্রশংসা। গানচিল মিউজিক থেকে তাঁর কণ্ঠে বেগম আখতারের গাওয়া ‘জোছনা করেছে আড়ি’ প্রকাশের পরের ঘটনা এটি। কিংবদন্তি শিল্পীর সেই প্রশংসা আজও লুইপার কাছে বিশেষ প্রাপ্তি।রুনা লায়লার সঙ্গে তাঁর পথচলার শুরু আরও আগে।
২০১০ সালে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় দেবদাস ছবির ‘পায়েরই নূপুর আমার জাদু জানে’ গেয়েছিলেন জিনিয়া জাফরিন লুইপা। এরপর রুনা লায়লার সুরে গান গাওয়ার সুযোগও হয়েছে। গত বছর ‘চুড়ি ছাম ছাম’ প্রকাশের পর আবারও তাঁর প্রশংসা ও আশীর্বাদ পান।এবারও রুনা লায়লার জন্মদিন (১৭ নভেম্বর) উপলক্ষে নতুন গান প্রকাশের ইচ্ছা আছে লুইপার। বর্তমানে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে আছেন তিনি। সঙ্গে নিজের দল ‘লুইপা এন উইংস’।
নভেম্বরের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।