advertisement
advertisement

প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১:১০ অপরাহ্ণ
প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত

সমাজসেবা অধিদপ্তরের সামনে ২ দিন অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। ছবিটি ৫ অক্টোবর ২০২৬ তোলা

advertisement

সরকারি বিভিন্ন উপযুক্ত পদে বিশেষ নিয়োগের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে চলমান আন্দোলন এক মাসের জন্য স্থগিত করেছে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির প্রতিনিধিদের সঙ্গে গতকাল সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দীর্ঘ আলোচনা হয়।

আলোচনায় দাবি বাস্তবায়নের লক্ষ্যে উভয় পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়।

আলোচনায় পাওয়া আশ্বাস এবং প্রস্তাবিত যৌথ কমিটির কার্যক্রম বিবেচনা করে আগামী এক মাস আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিষদ।আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, ২০২৭–এর সিলেবাস প্রকাশচাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেন বলেন, এক দফা কর্মসংস্থানের দাবি থেকে তাঁরা সরে যাননি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর