advertisement
advertisement

সৈয়দ শামসুল হকের ‘হে বৃদ্ধ সময়’ নিয়ে পাঠচক্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
সৈয়দ শামসুল হকের ‘হে বৃদ্ধ সময়’ নিয়ে পাঠচক্র

চট্টগ্রাম বন্ধুসভার পাঠচক্রের আসর

advertisement

কবি, কথাসাহিত্যিক ও নাট্যকার সৈয়দ শামসুল হকের স্মৃতিকথামূলক গ্রন্থ ‘হে বৃদ্ধ সময়’ নিয়ে পাঠচক্র করেছে চট্টগ্রাম বন্ধুসভা। ২ অক্টোবর চট্টগ্রাম বন্ধুসভাকক্ষে অনুষ্ঠিত হয় হিরন্ময় কথকতা সিরিজ পাঠচক্রের ৩৫তম পর্বটি।আলোচক হিসেবে ছিলেন সহসভাপতি নুরুজ্জামান খান। তিনি বলেন, সৈয়দ শামসুল হকের ‘হে বৃদ্ধ সময়’ মূলত তাঁর শৈশব ও কৈশোরের স্মৃতিকথা।

১৯৪৩ সালের মন্বন্তর থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্ব এবং ভারতবর্ষের স্বাধীনতার আগের সময়ের স্মৃতি এখানে উঠে এসেছে।বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো কুড়িগ্রাম। সেখানকার মানুষ, মফস্‌সল জীবন, পারিবারিক পরিবেশ ও ধরলা নদী লেখকের শৈশবের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তাঁর ডাকনাম ছিল ‘বাদশা’।

বইটি পড়ার মাধ্যমে আমরা সেই কৌতূহলী শিশুটিকেই দেখতে পাই।নুরুজ্জামান খান বলেন, ‘আমার কাছে বইটির বিশেষত্ব হলো, এখানে ইতিহাস বড় কোনো ঘটনার তালিকা হয়ে আসেনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর