ইসলামে দৈনন্দিন প্রতিটি কাজকেই নিয়ত ও সুন্নাত অনুসরণের মাধ্যমে ইবাদতে পরিণত করার দিকনির্দেশনা রয়েছে।রাসুলের শেখানো আদব ও দোয়া মেনে আহার গ্রহণ করলে তা শরীর ও আত্মার শক্তি জোগানোর পাশাপাশি অশেষ সওয়াবের মাধ্যমে পরিণত হয়।খাওয়ার পূর্বে ও পরে প্রার্থনার ফজিলতনেয়ামতের শুকরিয়া আদায়: আমাদের দেওয়া রিজিকের জন্য মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা মুমিনের অন্যতম প্রধান দায়িত্ব।শয়তানের অংশগ্রহণ রোধ: হাদিসে এসেছে, যে ব্যক্তি খাবারের শুরুতে আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যায়, শয়তান সেই আহারে অংশ নেওয়ার সুযোগ পায়।খাবারে বরকত অর্জন: আল্লাহর নামে শুরু করা এবং তাঁর প্রশংসার মাধ্যমে শেষ করা আহারে বিশেষ বরকত ও আত্মিক প্রশান্তি নাজিল হয়।সাধারণ কাজকে ইবাদতে রূপান্তর: সুন্নাত তরিকায় আহার করলে শারীরিক তৃপ্তির পাশাপাশি আমলনামায় ইবাদতের সওয়াব লিপিবদ্ধ হয়।মন ভেঙে গেলে যে প্রার্থনা শান্তি দেবেখাওয়ার শুরুতে দোয়াখাবার গ্রহণ শুরু করার সময় বিসমিল্লাহ বলা সুন্নত।
পূর্ণ দোয়া হলো:উচ্চারণ: বিসমিল্লাহি ওয়া‘আলা বারাকাতিল্লাহ।অর্থ: আল্লাহর নামে এবং আল্লাহর দেওয়া বরকতের ওপর ভরসা করে (আহার) শুরু করছি।শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলেযদি খাওয়ার শুরুতে আল্লাহর নাম নিতে ভুল হয়ে যায়, তবে খাওয়ার মাঝখানে মনে পড়তেই আরেকটি দোয়া পাঠ করতে হয়।উচ্চারণ: বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু।অর্থ: এর শুরুতে ও শেষে আল্লাহর নাম নিচ্ছি। (সুনানে...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।