advertisement
advertisement

‘অনুমতি ছাড়াই’ সমস্যার কথা জানানো যাচ্ছে হাজীগঞ্জের ইউএনওকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
‘অনুমতি ছাড়াই’ সমস্যার কথা জানানো যাচ্ছে হাজীগঞ্জের ইউএনওকে

স্থানীয় লোকজনের সঙ্গে চাঁদপুরের হাজীগঞ্জের ইউএনও। গতকাল তোলা

advertisement

মো. ইবনে আল জায়েদ হোসেন গত বছরের ফেব্রুয়ারিতে হাজীগঞ্জে ইউএনও হিসেবে যোগ দেন।টিকা কার্ডে রুমা আক্তারের ১৯ মাস বয়সী শিশুকন্যা মুনতাহার নাম ভুল ছিল। সঠিক নামে মেয়ের জন্মনিবন্ধন করতে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে গিয়ে সেবা পাননি। পরে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশুকন্যাকে নিয়ে আসেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের কার্যালয়ে।কক্ষে ঢোকেন কারও অনুমতি ছাড়াই।

ইউএনও মনোযোগসহকারে তাঁর সমস্যার কথা শোনেন এবং ওই ইউপির চেয়ারম্যানকে ফোন করে সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেন।রুমা আক্তারের বাড়ি হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সিদলা গ্রামে। তিনি প্রথম আলোকে বলেন, ‘এনো সরাসরি ঢুকছি। অনুমতি লাগে নাই। ইউএনও স্যার ইউনিয়ন পরিষদে ফোন কইরা আমার সমস্যাডা মিটাইয়া দিছেন।

আমি খুব খুশি।’রুমা আক্তারের মতো অনেক মানুষ প্রতিদিন হাজীগঞ্জের ইউএনও কার্যালয়ে এসে ভোগান্তি, হয়রানি ও অপেক্ষা ছাড়াই সেবা পাচ্ছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর