advertisement
advertisement

ভেষজ বৃক্ষ কুকুরচিতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
ভেষজ বৃক্ষ কুকুরচিতা

ময়মনসিংহের কাছারিঘাটে কুকুরচিতাগাছে ফুল

advertisement

প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক খুব নিবিড়। তারপরও চোখের সামনে থাকা কত গাছের নাম আমরা জানি না, চিনি না সেসব গাছের ফুল-ফল, জানি না সেগুলোর উপকারের কথাও। অথচ সেই গাছই হয়তো কোনো পাখির আশ্রয়, কোনো পতঙ্গের খাদ্য, মাটির রক্ষাকবচ কিংবা মানুষের লোকজ চিকিৎসার দীর্ঘদিনের সঙ্গী।কুকুরচিতা তেমনই এক অবহেলিত বৃক্ষ। দেখতে খুব সাধারণ, পথের ধারে কিংবা ঝোপঝাড়ের মধ্যে অনায়াসে বেড়ে ওঠে।

কিন্তু এই গাছেরও আছে নিজস্ব সৌন্দর্য, বৈশিষ্ট্য ও দীর্ঘ লোকজ ঐতিহ্য। বাংলাদেশে অঞ্চলভেদে এই গাছ মেন্দা, মেদা, খারাজোড়া, পিপুলটি কিংবা কারজুকিগাছ নামেও পরিচিত।চলতি বছরের ২৪ জুন গিয়েছিলাম নরসিংদী সরকারি কলেজে। সেখানকার উদ্ভিদবিজ্ঞান বিভাগ যে ভবনে, তার সামনেই পেয়ে গেলাম কুকুরচিতার দেখা। গাছে ছোট ছোট গোলাকার ও সবুজ ফল ধরে আছে। ছবি তুলে ফেললাম ঝটপট।

এর আগে গত ১০ এপ্রিল ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্রতীরের কাছারিঘাট মসজিদের পেছনে একটি কুকুরচিতা গাছে ফুলের দেখা পেয়েছিলাম।কুকুরচিতার বৈজ্ঞানিক নাম Litsea glutinosa।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর