আবরার ফাহাদ
২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন। পলাতক রয়েছেন ৪ আসামি।আসামিরা সবাই তৎকালীন ছাত্রলীগের নেতা-কর্মী।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার সাত বছর পূর্ণ হচ্ছে আজ বুধবার। এ ঘটনায় করা মামলায় বিচারিক আদালতের দেওয়া রায়ে ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড হাইকোর্টেও বহাল রয়েছে। তবে আপিল বিভাগে এখনো শুনানি শুরু হয়নি।
মামলার দ্রুত নিষ্পত্তি ও সাজার রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে আবরারের পরিবার।আবরারের বাবা মো. বরকতউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই মামলাটি যেন আপিল বিভাগের কার্যতালিকায় আসে এবং যেন দ্রুত শুনানির ব্যবস্থা করা হয়। দ্রুত নিষ্পত্তি করে আসামিদের সাজার রায় কার্যকর চাই।’একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরারের ওপর নির্যাতন শুরু হয়। পরদিন সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়।
তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থীকে হত্যায় জড়িত সবাই ছিলেন বুয়েট শাখা ছাত্রলীগের তৎকালীন নেতা-কর্মী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।