শরীয়তপুরের নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে বসে এক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য চাপ দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান। এ সময় তিনি ওসিকে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে
শরীয়তপুরের নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে। ওই ওসির কক্ষে বসে হুমকি দেওয়ার ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।এ নিয়ে সমালোচনা শুরু হলে গতকাল মঙ্গলবার মতিউরকে দলীয় সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে শরীয়তপুর জেলা বিএনপি।গত সোমবার রাতে নড়িয়া থানার ওসির কক্ষে ওই ঘটনা ঘটে।
পরের দিন মঙ্গলবার জেলা বিএনপির দপ্তর সম্পাদক মুহাম্মদ কামরুল হাসানের সই করা চিঠিতে মতিউরকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়।এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিউরের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নড়িয়া উপজেলার নোয়াদ্দা বাংলাবাজার এলাকায় নির্বাচনী প্রচারণার বিলবোর্ড স্থাপন করতে যান মতিউর।
তিনি ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী হতে চান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।