পুরুষ মোনালের সবুজ, নীল ও তামাটে রঙের ঝলমলে পালক সহজেই নজর কাড়ে
হিমালয়ের পাহাড়ি বনে মোনাল পাখির ডাক শোনা যায়। কিন্তু সেই ডাক আগের মতো থাকছে না। পর্যটকদের ভিড়, যানবাহনের শব্দ আর মানুষের কোলাহলে নিজেদের কথা পৌঁছে দিতে পাখিটি নিজের কণ্ঠস্বর বদলাচ্ছে।
শুধু তা-ই নয়, মানুষের চাপ আর জলবায়ু পরিবর্তনের কারণে তার আবাসস্থলও ধীরে ধীরে সরে যাচ্ছে আরও উঁচু পাহাড়ের দিকে।ভারতের গবেষকদের পাঁচ বছরের দুটি গবেষণায় মোনালের জীবনে মানুষের প্রভাবের এমন চিত্র উঠে এসেছে।মোনাল হিমালয়ের পাহাড়ি বনাঞ্চলের স্থানীয় পাখি। পুরুষ মোনালের সবুজ, নীল ও তামাটে রঙের ঝলমলে পালক সহজেই নজর কাড়ে। পাখিটি শুধু সৌন্দর্যের জন্যই পরিচিত নয়; হিমালয় অঞ্চলের সংস্কৃতি, লোককথা ও পরিচয়ের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে।
ভারতের উত্তরাখন্ডের ‘রাজ্য পাখি’ মোনাল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।