advertisement
advertisement

‘২০২২ সাল থেকেই আলাদা ছিলাম’, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন প্রীতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
‘২০২২ সাল থেকেই আলাদা ছিলাম’, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন প্রীতি

বিজয়েন্দ্র কুমেরিয়া ও প্রীতি ভাটিয়া

advertisement

ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ বিজয়েন্দ্র কুমেরিয়া। ‘শাস্ত্রী সিস্টার্স’, ‘উড়ান’, ‘নাগিন ৪’ ও ‘তেরি মেরি ডোরিয়াঁ’সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ব্যক্তিজীবন নিয়ে বরাবরই চুপচাপ বিজয়েন্দ্র। এবার স্ত্রী প্রীতি ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন তিনি।সম্প্রতি টেলি টক ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, ২০২২ সাল থেকেই তাঁরা আলাদা থাকছেন।

তবে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে ২০২৫ সালে।২০১২ সালের জানুয়ারিতে প্রীতিকে বিয়ে করেন বিজয়েন্দ্র। ২০১৬ সালের অক্টোবরে তাঁদের মেয়ে কিমায়ার জন্ম হয়।গোপন বিয়ে, রহস্যময় পোস্ট এবং বিচ্ছেদ—পাঁচ মাসেই কেন ভাঙল বাদশাহ-ইশার সংসারবিজয়েন্দ্র জানান, বিচ্ছেদের সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে মতপার্থক্য ছিল। ছিল মানিয়ে নেওয়ার সমস্যাও। সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টাও করেছেন তাঁরা।

কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।অভিনেতা বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত এক রাতে নেওয়া হয় না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর