advertisement
advertisement

‘এখন তো দর্শকেরা আমাদের “আঙ্কেল” বলে ফেলেছে’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
‘এখন তো দর্শকেরা আমাদের “আঙ্কেল” বলে ফেলেছে’

অর্থহীনের ‘অসমাপ্ত ১’ অ্যালবামের লাইনআপের চার প্রাণভোমরা শিশির আহমেদ, ইব্রাহিম আহমেদ কমল, সাইদুস সালেহীন খালেদ সুমন ও রাফা। ছবি: আয়োজকদের সৌজন্যে

advertisement

‘আমরা যারা জেন-জি, তারা কমল ভাই, সুমন ভাই, রাফা ভাই ও শিশির ভাইকে একসঙ্গে পারফর্ম করতে দেখিনি। তাই চারজনকে একই মঞ্চে দেখা, পাশাপাশি পছন্দের গানগুলো তাঁদের পরিবেশনায় শোনা—এই অভিজ্ঞতা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়,’ প্রথম আলোকে বলছিলেন ফরিদপুর থেকে আসা শ্রোতা রুশা খানম। তিনি জানান, জীবনে প্রথমবারের মতো অর্থহীনের পুরোনো ‘অসমাপ্ত’ লাইনআপকে একসঙ্গে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি; তাই ফরিদপুর থেকে ঢাকায় ছুটে এসেছেন।

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে হোটেলে গত শুক্রবার রাতে অ্যাভয়েড রাফার এত বোকা কেন তুমি অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান ও শোর আয়োজন করে ঢাকা ব্রডকাস্ট। প্রায় দেড় দশক পর সেই শোতেই একসঙ্গে পারফর্ম করলেন ২০০৮ সালে ঝড় তোলা অর্থহীনের অসমাপ্ত ১ অ্যালবামের লাইনআপের চার প্রাণভোমরা—সাইদুস সালেহীন খালেদ সুমন, ইব্রাহিম আহমেদ কমল, শিশির আহমেদ ও রাফা।২০০৩ সালে ধ্রুবক অ্যালবাম প্রকাশের পর দীর্ঘ বিরতি নিয়েছিল অর্থহীন।

পাঁচ বছর পর ২০০৮ সালে পঞ্চম অ্যালবাম অসমাপ্ত ১ নিয়ে ফিরে আসে তারা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর