ব্যাংক
দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ২২টি ব্যাংক পুঞ্জীভূত লোকসানে পরিচালিত হচ্ছে। গত মার্চ পর্যন্ত হিসাবে ব্যাংকগুলোর পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা।অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেওয়া বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে গতকাল রোববার এ তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদনে দেশের ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ ২০২৬ ভিত্তিতে ব্যাংক খাতের পরিচালন মুনাফার পরিমাণ ৭৮৯ কোটি টাকা। তবে নিট ক্ষতির পরিমাণ ৮ হাজার ৪১৭ কোটি টাকা।লোকসানে থাকা অন্য ১৫টি ব্যাংক বেসরকারি।
সেগুলো হলো এবি, বাংলাদেশ কমার্স, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আইসিবি ইসলামিক, আইএফআইসি, ইসলামী, মেঘনা, ন্যাশনাল, গ্লোবাল ইসলামী, পদ্মা, সীমান্ত, সোশ্যাল ইসলামী, দি প্রিমিয়ার ও ইউনিয়ন ব্যাংক।লোকসানে থাকা ব্যাংকগুলোর মধ্যে চারটি রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক—জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক (রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক মোট ছয়টি)।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।