সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের অভিযানের সময় ঘটনাস্থলে মানুষের জটলা। গতকাল রাতে উপজেলার হাজরাকাটি এলাকায়
সাতক্ষীরার তালা উপজেলায় এক গ্রাম পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় কয়েকজনের হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশের কাজে বাধা ও পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আটক তিনজন হলেন হাজরাকাটি গ্রামের ফারুক বিশ্বাস, রফিকুল বিশ্বাস ও রাশেদ খাঁ।গ্রাম পুলিশ সোহেল শেখের অভিযোগ, মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে সহযোগিতা করায় স্থানীয় কয়েকজন তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। ৩ অক্টোবর রাত নয়টার দিকে হাজরাকাটি বাজারে নজরুল ইসলামের চায়ের দোকানের সামনে বিল্লাল বিশ্বাস, ফারুক বিশ্বাস ও হজরত সরদার তাঁকে গালিগালাজ ও মারধর করেন।
এ সময় তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়।ওই রাতেই তালা থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) সোহেল শেখ উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তিদের মাদক সেবনের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ায় তাঁরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।