advertisement
advertisement

পশ্চিমবঙ্গে বিপদের মুখে মুসলমানরা, কিন্তু ‘মুসলিম’ দলই বিজেপির ভরসা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
পশ্চিমবঙ্গে বিপদের মুখে মুসলমানরা, কিন্তু ‘মুসলিম’ দলই বিজেপির ভরসা

পশ্চিমবঙ্গে বিজেপি সমর্থকোরা দলের পতাকা নিয়ে উদ্‌যাপন করছেন, কলকাতা, ৯ মে ২০২৬

advertisement

মুসলমান দলের কারণেই বিজেপির পশ্চিমবঙ্গে রাজনীতি করা এবং নির্বাচনে জেতা হয়তো ক্রমে আরও সহজ হয়ে যাচ্ছে। কারণ, পশ্চিমবঙ্গে ধীরে ধীরে একাধিক মুসলমানপ্রধান দল তৈরি হচ্ছে, যারা সংখ্যালঘু ভোট ভাগ করে দিচ্ছে।

লিখেছেন শুভজিৎ বাগচীপশ্চিমবঙ্গে ক্ষমতা পরিবর্তনের পরে রাজ্যজুড়ে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে প্রশাসনিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে বহুস্তরীয় পদক্ষেপ এবং লক্ষ্যভিত্তিক আক্রমণের ঘটনা ঘটছে।পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন পত্রপত্রিকায়, বিশেষ করে যেসব পত্রিকায় মুসলমান সমাজের খবর বেশি প্রকাশিত হয় (যেমন কলকাতার ‘পুবের কলম’, দিল্লি থেকে প্রকাশিত ডিজিটাল ‘মক্তব মিডিয়া’, হায়দরাবাদের ‘সিয়াশত ডেইলি’, ‘ক্লারিওন ইন্ডিয়া’, ‘মিল্লি গেজেট’, একাধিক উর্দু ভাষার কাগজ থেকে ‘দ্য স্ক্রোল’ বা ‘দ্য ওয়্যার’), যেকোনো দিন চোখ রাখলে অন্তত ৫-৭টি খবর পাওয়া যাবে ভারতে মুসলমান সমাজের বিপদ নিয়ে।এসব প্রতিবেদনের আবার একটা বড় অংশ পশ্চিমবঙ্গের মুসলমান সমাজকে নিয়ে।

প্রায় নিয়মিতই এই কাগজগুলো জানাচ্ছে, কীভাবে হজে যাওয়ার পথে বৃদ্ধদের আক্রমণ করা হচ্ছে, লোকাল ট্রেনে অকারণে মারধর করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, কোনো কারণ ছাড়াই রাস্তাঘাটে হেনস্তা করা হচ্ছে, দোকান বন্ধ করে বা ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, প্রার্থনায় বিঘ্ন ঘটানো হচ্ছ...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর