advertisement
advertisement

ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’, আশপাশের অবস্থা আরও নাজুক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ণ
ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’, আশপাশের অবস্থা আরও নাজুক

বায়ুদূষণে বিপর্যস্ত নগরবাসীর জীবন

advertisement

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুদূষণ হঠাৎ বেড়েছে। আজ সোমবার বিশ্বের নগরীগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। তবে ঢাকা নগরীর তুলনায় আশপাশে দূষণের মাত্রা বেশি।প্রতিবছর বর্ষা মৌসুমে দেশে বায়ুর মান অনেকটা উন্নত হয়। শরতেও এর রেশ রয়ে যায়। তবে এবারের মতো শরৎকালে বায়ুদূষণের মান এতটা খারাপ সচরাচর দেখা যায় না।আজ সকাল আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৮৫। বায়ুর এ মান ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

সূচকে ঢাকার আগে থাকা ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ুর মান ৩০৮। দেশে বায়ুদূষণে যারা মারা যায়, তাদের ৪৮% ঢাকা-চট্টগ্রাম নগরেরবায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে।

বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।আজ রাজধানীর আশপাশের এলাকায় বায়ুর মান বেশ খারাপ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর