লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ফ্লাভিও বলসোনারো
কে হচ্ছেন ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট—প্রথম ধাপের নির্বাচন শেষে উত্তরটি অজানা রয়ে গেল। কারণ, গতকাল রোববারের নির্বাচনে দুই প্রার্থীর কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। নিয়ম অনুযায়ী, নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় ধাপে। ২৫ অক্টোবর পরবর্তী রাষ্ট্রপ্রধান বেছে নিতে আবার ভোট দেবেন ব্রাজিলের ভোটাররা।দুই প্রার্থীর একজন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ৮০ বছরের লুলা ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট। বামপন্থী রাজনীতি করেন।
বর্ষীয়ান রাজনীতিক লুলার প্রতিপক্ষ ডানপন্থী ফ্লাভিও বলসোনারো। বয়স ৪৫ বছর। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও কট্টর ডানপন্থী নেতা জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও।বিবিসির প্রতিবেদনের তথ্য, প্রথম ধাপের নির্বাচনে লুলা ও ফ্লাভিওর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ৯৮ দশমিক ৮১ শতাংশ ভোট গণনা শেষে স্পষ্টত এগিয়ে ফ্লাভিও। তিনি পেয়েছেন ৪৭ দশমিক ২৪ শতাংশ ভোট।
অন্যদিকে লুলা ৪৪ দশমিক ৯১ শতাংশ ভোট পেয়েছেন।বাকি যত ভোট গণনা বাকি আছে, তাতে লুলা ও ফ্লাভিওর কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোটের সীমারেখা অতিক্রম করতে পারছেন না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।