বার স্ট্যান্ডার্ডস বোর্ডের (বিএসবি) লোগো
বাংলাদেশসহ বিদেশে যোগ্যতা অর্জনকারী আইনজীবীদের ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে স্থানান্তরের প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বার স্ট্যান্ডার্ডস বোর্ড (বিএসবি)।বিপুলসংখ্যক আবেদন জমে থাকাসহ আবেদনকারীদের একটি অংশের ইংল্যান্ড ও ওয়েলসে বাস্তবে আইন পেশায় কাজ করার নিশ্চিত পথ না থাকার প্রেক্ষাপটে নতুন আবেদন গ্রহণে সাময়িক বিধিনিষেধ দিয়েছে সংস্থাটি।গত ৩০ সেপ্টেম্বর বিএসবির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপাতত শুধু ইংল্যান্ড ও ওয়েলসে আইন পেশায় প্রবেশের নিশ্চিত প্রমাণ দেখাতে সক্ষম আইনজীবীদের কাছ থেকে ট্রান্সফারিং কোয়ালিফায়েড ল ইয়ার (টিকিউএল) হিসেবে নতুন আবেদন গ্রহণ করা হবে।বিএসবি বলছে, আগের বিধিমালার কারণে এমন বিপুলসংখ্যক আবেদন এসেছে, যাঁদের অনেকেই শেষ পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে আইন পেশায় কাজ করবেন না।
এতে আবেদনের বড় জট তৈরি হয়েছে।বিএসবির মহাপরিচালক ফিল গোল্ডিং বলেছেন, ব্যবস্থাটিকে এমনভাবে পরিবর্তন করা প্রয়োজন, যাতে ইংল্যান্ড ও ওয়েলসে বাস্তবেই আইন পেশায় কাজ করবেন—এমন আবেদনকারীদের বেশি গুরুত্ব দেওয়া যায়। এতে আবেদনের জটও কমবে।
তবে প্রয়োজনীয় দক্ষতা আছে আর ইংল্যান্ড ও ওয়েলসে আইন পেশায় কাজ করার বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে—এমন বিদেশি আইনজীবীদের নিরুৎসাহিত করা এ সিদ্ধান্তের উদ্দেশ্য নয়।বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে বেশি আবেদন বিএসবির ২০২৩–২৪ রেগুলেটরি ডিসিশনস...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।