advertisement
advertisement

চট্টগ্রাম ওয়াসাকে দায়িত্বশীল হতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৮:৫২ পূর্বাহ্ণ
চট্টগ্রাম ওয়াসাকে দায়িত্বশীল হতে হবে

সম্পাদকীয়

advertisement

এটা পরীক্ষিত সত্য যে নাগরিকদের জন্য শুধু নিরাপদ খাওয়ার পানি নিশ্চিত করা গেলেই চিকিৎসার পেছনে বিপুল ব্যয়ের বোঝা কমানো সম্ভব। সেই নিরাপদ পানি সরবরাহের দায়িত্ব যে সংস্থার, তাদের মূল দায়িত্বই হলো পানির মান নিশ্চিত করা। সম্প্রতি নেদারল্যান্ডসের জার্নাল অব এনভায়রনমেন্টাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সাময়িকীতে চট্টগ্রাম ওয়াসার পানির মান নিয়ে প্রকাশিত একটি গবেষণার তথ্য উদ্বেগ তৈরি করেছে।

কেননা, ওয়াসার সরবরাহ করা পানিতে ক্ষতিকর রাসায়নিক পাওয়া গেছে।চুয়েট ও বুয়েটের গবেষক দল, চট্টগ্রাম ওয়াসার ১২০টি পানির নমুনা পরীক্ষা করে চার ধরনের ট্রাইহ্যালোমিথেন (টিএইচএম) পেয়েছে। পানি জীবাণুমুক্ত করতে ব্যবহৃত ক্লোরিনের সঙ্গে পানিতে থাকা প্রাকৃতিক জৈব পদার্থের বিক্রিয়ায় টিএইচএম তৈরি হতে পারে। দীর্ঘদিন টিএইচএমযুক্ত পানি পান করলে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

গবেষকদের হিসাবে, প্রতি ১০ লাখ মানুষের মধ্যে আনুমানিক ৪২৬ জনের অতিরিক্ত ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে।তবে গবেষকেরা বলেছেন, এই সংখ্যা দেখে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর