advertisement
advertisement

দ্রুত পূর্ণাঙ্গ সেবা ফেরানোর ব্যবস্থা নিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
দ্রুত পূর্ণাঙ্গ সেবা ফেরানোর ব্যবস্থা নিন

সম্পাদকীয়

advertisement

ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রের সংস্কার ও মেরামতের কাজ এগিয়ে চলার খবরটি স্বস্তির। হামলা, ভাঙচুর ও লুটপাটে বিপর্যস্ত একটি প্রতিষ্ঠানকে আবার সচল করতে এই উদ্যোগ জরুরি ছিল। কিন্তু ভবনের দেয়াল মেরামত, দরজা-জানালা বসানো কিংবা রঙের কাজ শেষ হওয়াই স্বাস্থ্যসেবা পুনরুদ্ধারের নিশ্চয়তা নয়।

প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি, সরঞ্জাম ও আসবাবের ব্যবস্থা না হলে সংস্কার করা ভবনেও আগের মতো সেবা দেওয়া সম্ভব হবে না। এখন এই ঘাটতি পূরণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে আগে দৈনিক গড়ে ৪০০ মানুষ সেবা পেতেন, যাঁদের বেশির ভাগ নারী ও গর্ভবতী মা। প্রায় ১০০ শিশুকে টিকা দেওয়া হতো। সেখানে গত শনিবার সেবা পেয়েছেন মাত্র ৫৬ জন, তাঁদের মধ্যে ৩৫ শিশু ও ২১ নারী।

এই ব্যবধান সেবাকেন্দ্রটির বর্তমান সীমাবদ্ধতা এবং মানুষের চাহিদার একটি ধারণা দেয়।সীমিত সামর্থ্য নিয়েও কর্তৃপক্ষ টিনের ছাউনির নিচে টিকাদান ও নারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা চালিয়ে যাচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর