ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার ঘটনায় প্রশাসনের মামলায় অজ্ঞাতনামা আসামি করার প্রতিবাদে প্রশাসন ভবনের সামনের ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। সোমবার রাত পৌনে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার ঘটনায় প্রশাসনের মামলায় অজ্ঞাতনামা আসামি করার প্রতিবাদে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামসহ প্রশাসনের কর্তব্যক্তিদের ৪৫ মিনিট অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনের ফটকে তালা ঝুলিয়ে দেন তাঁরা।
পরে রাত ১১টার পর আন্দোলনকারীদের পক্ষে একদল প্রতিনিধি উপাচার্যের সম্মেলনকক্ষে আলোচনার জন্য যান।এর আগে একই দাবিতে সন্ধ্যা সোয়া সাতটায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও কর্মরত সাংবাদিকেরা।
এ সময় বিক্ষোভকারীরা ‘বাহ ভিসি চমৎকার, সন্ত্রাসীদের পাহারাদার’, ‘টোকাইরা হামলা করে, প্রশাসন কী করে’, ‘ছাত্রদল হামলা করে, প্রশাসন কী করে’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না’ প্রভৃতি স্লোগান দেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন নেতাকে বহিষ্কার করল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিরাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা চলছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।