advertisement
advertisement

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধ পান করে ১৯ শিক্ষার্থী হাসপাতালে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধ পান করে ১৯ শিক্ষার্থী হাসপাতালে

স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে অসুস্থ হয়ে পড়া এক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারাগঞ্জ, রংপুর। ৫ অক্টোবর ২০২৬

advertisement

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবাইকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুরের পর উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, দুপুরে বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দুধ বিতরণ করা হয়। এ সময় রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের প্যাকেটজাত দুধ পান করার কিছুক্ষণ পরেই মনির হোসেন নামের চতুর্থ শ্রেণির এক ছাত্রের পেটব্যথা, মাথা ঘোরাসহ নানা সমস্যা দেখা দেয়। এর পরপর আরও তিন–চারজন শিক্ষার্থী পেটব্যথা, মাথা ঘোরা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে।

পরে তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর