advertisement
advertisement

বন্দর ইজারার সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
বন্দর ইজারার সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মশালমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পুরানা পল্টনে

advertisement

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক, ছাত্র ও শ্রমিক সংগঠনের নেতারা। তাঁরা বলেছেন, জনগণের মতামত উপেক্ষা করে জাতীয় সম্পদ বিদেশি নিয়ন্ত্রণে দেওয়ার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে জাতীয় স্বার্থ ও বন্দর রক্ষায় বৃহত্তর গণ–আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

সোমবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে এক মশালমিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে এ কথা বলা হয়। ‘বন্দর রক্ষা ও করিডরবিরোধী আন্দোলন’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং ওভারফ্লো ইয়ার্ড ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পুরানা পল্টন মোড় থেকে মশালমিছিলটি শুরু হয়ে কদম ফোয়ারা ঘুরে আবার পল্টন মোড়ে এসে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়।সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতি, বাণিজ্য ও জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান কৌশলগত স্থাপনা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর