advertisement
advertisement

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডির ৩০ বছরের পথচলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডির ৩০ বছরের পথচলা

সাভারের ব্র্যাক সিডিএম প্রাঙ্গণে ৩০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)

advertisement

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) দীর্ঘ পথচলার ৩০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে প্রতিষ্ঠানটি। সোমবার সাভারের ব্র্যাক সিডিএম প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সিডিডির বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তি, দাতা সংস্থাসহ অন্যান্য অংশীদার সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন অনুষ্ঠান উদ্বোধন করেন সিডিডির নির্বাহী পরিচালক নাজমুল বারী। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান এবং নেতৃত্বের সুযোগ আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিডিডি।

ভবিষ্যতে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার এই প্রচেষ্টায় অংশ নিতে সরকারসহ সবার প্রতি আহ্বান জানান তিনি।এরপর প্রতিষ্ঠানটির সুদীর্ঘ যাত্রার খণ্ডচিত্র তুলে ধরেন সিডিডির নির্বাহী উপদেষ্টা এ এইচ এম নোমান খান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর