প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার সচিবালয়ে
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে। আর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ছুটি থাকবে টানা পাঁচ দিন। তবে এর আগের শনিবার (১৭ অক্টোবর) অফিস খোলা থাকবে। প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি থাকবে।গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।বৈঠক সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার বৈঠকে আবারও গ্রাম সরকার পুনর্বহালের বিষয়ে কেউ কেউ প্রস্তাব করেন। তবে এ বিষয়টি পরবর্তী বৈঠকে আলোচ্যসূচিতে রাখার জন্য বলা হয়। উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ১৯৭০-এর দশকে ‘গ্রাম সরকার’ নামে একটি স্থানীয় সরকারব্যবস্থা চালু করা হয়েছিল। পরে ২০০৩ সালে আইন করা হলেও পরে তা বাতিল করা হয়।
রহিত হওয়া গ্রাম সরকার আইন, ২০০৩ অনুযায়ী ১ জন গ্রাম সরকার প্রধান, ১ জন উপদেষ্টা ও ১৩ জন সদস্যের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে একটি করে গ্রাম সরকার গঠনের কথা বলা ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।