ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কোম্পানির প্রায় ৭০ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়েছে।
ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত সুভাষ চন্দ সোমবার এ তথ্য জানান।দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সজিব আহমেদ বাদী হয়ে ১ অক্টোবর সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন।মামলার আসামিরা হলেন ফারইস্টের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক সিইও মো. হেমায়েত উল্লাহ, সাবেক প্রধান প্রকৌশলী আমীর মোহাম্মদ ইব্রাহীম, সাবেক কোম্পানি সচিব সৈয়দ আবদুল আজিজ, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শেখ আবদুর রাজ্জাক ও সাবেক হেড অব ইন্টারনাল অডিট মো. কামাল হোসেন হাওলাদার।দুদকের এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ফারইস্টের ইনভেস্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট সাব কমিটির (আইডিআরসি) সভার সিদ্ধান্ত ব্যবহার করে জমি ও ভূমি উন্নয়নের কাজের নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করেন।
এসব বিলের বিপরীতে চেক ও নগদ অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানির অর্থ আত্মসাৎ করা হয়।দুদকের নথি অনুযায়ী, ২০১৮ সালের ৫ জুন আইডিআরসির ২৭৬তম...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।