advertisement
advertisement

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১:৫১ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

advertisement

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পরিকল্পনার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হলো দেশটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেখানে অবস্থানরত তাঁর দলের নেতাদের কর্মকাণ্ড।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সোমবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।ঢাকায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর ফাঁকে হিন্দুর পক্ষ থেকে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে ‘নবনির্বাচিত সরকারের চ্যালেঞ্জগুলো’ ভারতের উপলব্ধি করা প্রয়োজন।নির্বাসিত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতাদের কর্মকাণ্ড ভারতের জন্য সহায়ক হবে না বলেও উল্লেখ করেন হুমায়ুন কবির।‘আরেকটি দেশকে অস্থিতিশীল করা’শেখ হাসিনা ও তাঁর লোকজনকে সংযত রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘সফরটি দ্বিপক্ষীয় হবে, তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং আলোচনার মাধ্যমে আমরা সেগুলো কাটিয়ে উঠব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর