এমপি গাজী নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমান
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় নিহতের মামা ওবায়দুর রহমানকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।সোমবার রিমান্ড শেষে ওবায়দুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন।
অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী গোলাম সাবের চৌধুরী জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জামিন শুনানির দিন নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।আদালত সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর ওবায়দুর রহমানকে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।