advertisement
advertisement

রেলের আয় বাড়াতে মালবাহী ক্যারেজ বাড়ানোর তাগিদ সংসদীয় কমিটির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
রেলের আয় বাড়াতে মালবাহী ক্যারেজ বাড়ানোর তাগিদ সংসদীয় কমিটির

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। ঢাকা, ৪ অক্টোবর ২০২৬

advertisement

রেলের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজ বাড়ানোর নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে রেলপথ মন্ত্রণালয়কে এ পরামর্শ দেওয়া হয়।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।চলতি সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক ছিল আজ। বৈঠকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়।

এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের অগ্রগতিও বৈঠকে তুলে ধরা হয়।রেলের বিদ্যমান ডিজিটাল পরিষেবা, শর্তাবলি (স্পেসিফিকেশন) অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণ, ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ এবং পঞ্চগড়-কক্সবাজার প্রস্তাবিত রুটের অগ্রগতি সম্পর্কেও বৈঠকে আলোচনা হয়।কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগারের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, আব্দুল মহিত তালুকদার, ইসরাত সুলতানা ইলেন, আবু সাইদ চাঁদ, রবিউল আওয়াল, মিজানুর রহমান, মুহাম্মদ আজীজুর রহমান ও গোলাম রব্বানী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর