অ্যাঞ্জেলিনা জোলি। রয়টার্স
গাজার ধ্বংসযজ্ঞ এখন স্যাটেলাইট ছবিতেও স্পষ্ট। যুদ্ধের আগে ও পরের ছবি পাশাপাশি প্রকাশ করে গাজার বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন অ্যাঞ্জেলিনা জোলি। শীত আসার আগেই গাজার মানুষের জন্য জরুরি আশ্রয় ও মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এই হলিউড অভিনেত্রী।শনিবার ইনস্টাগ্রামে গুগল আর্থের কয়েকটি ছবি প্রকাশ করে জোলি লিখেছেন, ‘এখন গুগল আর্থ খুললেই দেখা যাচ্ছে গাজায় কী করা হয়েছে। পুরো জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ঘরবাড়ি, স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সড়ক, পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থা—মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ধ্বংস হয়েছে।’গত সপ্তাহে অনলাইনে নতুন এসব ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। তবে গুগল কবে ছবিগুলো প্রকাশ করেছে, জানায়নি। স্যাটেলাইট ছবিতে গাজার অনেক এলাকায় ভবনের কোনো চিহ্ন নেই। কোথাও শুধু খালি জমি। কোথাও ধ্বংসস্তূপ।
সড়ক, মসজিদ ও স্কুলের চারপাশেও ব্যাপক ধ্বংসের চিত্র দেখা গেছে।জাতিসংঘের স্যাটেলাইট কেন্দ্রের একটি মূল্যায়নের তথ্যও তুলে ধরেছেন জোলি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।