মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নাকচ হওয়ার পর আদালত ভবনের নিচে বিক্ষোভরত জামায়াতে ইসলামীর সমর্থক আইনজীবীদের ওপর চড়াও হন বিএনপির সমর্থক আইনজীবীরা। আজ রোববার বিকেলে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদনের শুনানি ঘিরে আদালতে বিচারকের উপস্থিতিতে হট্টগোল ও হাতাহাতিতে জড়িয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থক আইনজীবীরা। আজ রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে এ ঘটনা ঘটে। আইনজীবীদের দুই পক্ষে উত্তেজনার মধ্যে এজলাসে এসে একবার খাসকামরায় ফিরে যান বিচারক। পরে এসে শুনানি করেন।
তখনো বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে তর্কাতর্কি ও পোশাক টানাটানির ঘটনা ঘটে। এজলাস কক্ষে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির পর শুনানি শেষে আখতারুজ্জামানকে আদালত ভবনের নিচে নামানোর সময় আবারও হাতাহাতিতে জড়িয়েছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা।
ঘটনার জন্য একপক্ষ আরেকপক্ষকে দোষারোপ করেছে।ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং একজন কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় গত শুক্রবার মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।