advertisement
advertisement

সময়ের আগে বয়ঃসন্ধিকে অবহেলা করা যাবে না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
সময়ের আগে বয়ঃসন্ধিকে অবহেলা করা যাবে না

অতিরিক্ত হরমোন ক্ষরণের ফলে শরীরের দ্রুত ও অস্বাভাবিক বৃদ্ধি হতে পারে।

advertisement

সাত বছরের শিশুর নাকের নিচে হঠাৎ গোঁফের রেখা; বয়সের তুলনায় যেন ভারিক্কি হয়ে উঠছে। আবার কোনো মেয়েশিশুর হঠাৎ ছয় বছরেই মাসিক শুরু হয়ে গেল। সময়ের অনেক আগে বয়ঃসন্ধির লক্ষণ চলে এলে অভিভাবকদের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। আবার অনেকে বিষয়টিকে গুরুত্ব দেন না। যদিও একে গুরুত্বসহকারে দেখতে হবে। বিষয়টা হরমোনজনিত সমস্যা।

আর এর পেছনে থাকতে পারে মস্তিষ্কের ছোট্ট গ্রন্থি পিটুইটারির কোনো রোগ।কারণ কীসময়ের আগে বয়ঃসন্ধির লক্ষণ দেখা দেওয়ার এ সমস্যাকে বলা হয় প্রিকোসিয়াস পিউবারটি। অনেক ক্ষেত্রে এর পেছনের কারণ হতে পারে পিটুইটারি মাইক্রোএডেনোমা বা পিটুইটারির ক্ষুদ্র টিউমার। অনেক সময় টিউমার ছাড়াও প্রিকোসিয়াস পিউবারটি হতে পারে। টিউমারের কারণে হলে একে সেন্ট্রাল প্রিকোসিয়াস পিউবারটি বলে। এ টিউমারগুলো সাধারণত ক্ষুদ্রই হয়।

মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ডের ১০ মিলিমিটারের (১ সেন্টিমিটার) কম আকারের টিউমারকে মাইক্রোএডিনোমা বলা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর