গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এমসিজে কার্নিভ্যাল ২০২৬
ক্যামেরার ক্লিক, চলচ্চিত্র, গণমাধ্যমের গল্প আর তরুণদের সৃজনশীলতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) প্রাঙ্গণ দুই দিন মুখর ছিল। গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এমসিজে কার্নিভ্যাল ২০২৬।
বিভাগের তিন সংগঠন—বিইউপি ফটোগ্রাফি সোসাইটি, বিইউপি ফিল্ম ক্লাব ও বিইউপি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব যৌথভাবে এই মেলা আয়োজন করে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান ও এমসিজে বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ হাসান।
তিন সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য ও তাঁদের বিভিন্ন কার্যক্রম প্রদর্শনীর মধ্য দিয়ে কার্নিভ্যাল শুরু হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।