advertisement
advertisement

বিয়ের আগে প্রেম ও শারীরিক সম্পর্ক অস্বাভাবিক নয়: কিরণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
বিয়ের আগে প্রেম ও শারীরিক সম্পর্ক অস্বাভাবিক নয়: কিরণ

কিরণ রাও। এএনআই

advertisement

‘লাপাতা লেডিজ’ দিয়ে পরিচালক হিসেবে প্রশংসা কুড়িয়েছেন কিরণ রাও। এবার তাঁর নতুন কাজ ‘লাস্ট স্টোরিজ ৩’। অ্যান্থলজি ছবির প্রচারে তরুণ প্রজন্মের প্রেম, সম্পর্ক ও যৌনতা নিয়ে কথা বলেছেন কিরণ। তাঁর মতে, আগের প্রজন্মের তুলনায় এখনকার তরুণদের সম্পর্কের ধরন অনেক বেশি স্বাধীন ও খোলামেলা। বিয়ের আগে প্রেম কিংবা শারীরিক সম্পর্কও এখন আর অস্বাভাবিক কিছু নয়।

সম্প্রতি বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন কিরণ। প্রশ্নকর্তা মন্তব্য করেন, কিরণের গল্পে তরুণ প্রজন্মকে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বা হালকা মনে হয়। এই মন্তব্যের সঙ্গে অবশ্য পুরোপুরি একমত নন কিরণ। তিনি এই সম্পর্ককে ‘হালকা’র বদলে স্বাধীন বলতে বেশি স্বচ্ছন্দ।কিরণ বলেন, ‘আমি বরং স্বাধীন শব্দটি ব্যবহার করব। তরুণ প্রজন্মের মধ্যে আমাদের প্রজন্মের তুলনায় স্বাধীনতার অনুভূতি বেশি।

তারা অনেক বেশি বাধাহীনভাবে নিজেদের প্রকাশ করতে পারে।’এই পরিবর্তনের পেছনে সময়ের বদলকেই দেখছেন কিরণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর