advertisement
advertisement

তালা ভেঙে ঢুকল চোর, শিশুদের ‘সততা স্টোরের’ টাকাসহ ১১টি ফ্যান চুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
তালা ভেঙে ঢুকল চোর, শিশুদের ‘সততা স্টোরের’ টাকাসহ ১১টি ফ্যান চুরি

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুদের সততা স্টোরের টাকাসহ ১১টি বৈদ্যুতিক ফ্যান চুরি হয়েছে

advertisement

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মধ্যে সততার চর্চা গড়ে তুলতে চালু করা ‘সততা স্টোরের’ টাকাসহ ১১টি বৈদ্যুতিক ফ্যান চুরি হয়েছে। রোববার সকালে শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে এ ঘটনা দেখতে পান।

গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে শিক্ষকেরা ধারণা করছেন।খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় ছুটির পর তালা দিয়ে চলে যান বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। রোববার সকালে তাঁরা বিদ্যালয়ে এসে দেখেন, তালাগুলো আগের মতো দেওয়া। কিন্তু চাবি দিয়ে খুলতে গিয়ে দেখেন, তালা ভেঙে হালকাভাবে লাগিয়ে দেওয়া হয়েছে।

কক্ষের ভেতরে গিয়ে দেখতে পান, অফিস কক্ষের চারটি বৈদ্যুতিক ফ্যান নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর