advertisement
advertisement

পাহাড়, ঝরনা আর সমুদ্রের সান্নিধ্যে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
পাহাড়, ঝরনা আর সমুদ্রের সান্নিধ্যে

ভ্রমণের আনন্দের ফাঁকে বন্ধুরা

advertisement

ভ্রমণের আনন্দের ফাঁকে বন্ধুরাপাহাড়ের সবুজ, ঝরনার ছুটে চলা জল, সমুদ্রের ঢেউ আর বন্ধুদের প্রাণখোলা আড্ডা—সব মিলিয়ে এক অন্য রকম সময় কাটিয়েছেন ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা। ‘পাহাড়ের মাঝে বন্ধুত্বের বন্ধনে ২০২৬’ শিরোনামে বার্ষিক ভ্রমণে চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ডের প্রকৃতির সান্নিধ্যে দিনভর আনন্দে মেতে ওঠেন তাঁরা।গত ১৭ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন বন্ধুরা।

রাতের যাত্রা শেষে ১৮ সেপ্টেম্বর সকালে চট্টগ্রামের মীরসরাইয়ে পৌঁছান তাঁরা। গাড়ি থেকে নেমেই শুরু হয় প্রকৃতির সঙ্গে বন্ধুত্বের নতুন অধ্যায়, গন্তব্য মীরসরাইয়ের মহামায়া লেক।ভ্রমণের আনন্দের ফাঁকে বন্ধুরাসবুজে ঘেরা মহামায়া লেকে নৌকাভ্রমণের পাশাপাশি লেকের চারপাশ ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন সবাই।

নিরিবিলি পরিবেশ ও সবুজের সমারোহে সেখানে তৈরি হয় আনন্দঘন মুহূর্ত।মহামায়া লেকের সৌন্দর্য পেছনে ফেলে এরপর বন্ধুরা রওনা হন সীতাকুণ্ড ইকোপার্কের ঝরনার উদ্দেশে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর