মো. মনিরুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার কমিটিতে সভাপতি করা হয়েছে মো. মনিরুল ইসলামকে। তিনি সিলেটের সরকারি মদনমোহন কলেজের গণিত বিভাগের প্রভাষকও। সরকারি কলেজের শিক্ষকের রাজনৈতিক দলের এমন পদে থাকায় বিষয়টি নিয়ে কলেজের ভেতরে ও বাইরে বেশ সমালোচনা চলছে।
১ অক্টোবর মো. মনিরুল ইসলামকে সভাপতি ও শিহাব উদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার ১০৫ সদস্যের (আংশিক) কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ওই কমিটির অনুমোদন দেন।
এই কমিটিকে তিন মাসের মধ্যে জেলার বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের প্রবীণ সদস্যদের সমন্বয়ে জেলা কমিটি চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি (সরকারি কলেজের শিক্ষকের সভাপতি হওয়া) আমার জানা নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।