নীলফামারীর সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় অফিসার্স কলোনি এলাকায় রেলওয়ের একটি ভবন দখলের চেষ্টা করা হয়েছে। আজ রোববার দুপুরে
নীলফামারীর সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় অফিসার্স কলোনি এলাকায় রেলওয়ের একটি ভবন দখলের চেষ্টা করা হয়েছে। আজ রোববার সকালে ১১০ নম্বর ভবনের সামনে উঁচু টিন দিয়ে ঘিরে ফেলতে থাকেন শ্রমিকেরা। পরে দুপুরে রেলওয়ে কর্তৃপক্ষ ওই স্থান দখলমুক্তি করে।আজ সকাল আটটার দিকে পাঁচমাথা মোড় অফিসার্স কলোনি এলাকায় ১১০ নম্বর ভবনের সামনে ১০–১২ জন শ্রমিক লাল পতাকা টাঙিয়ে দেন এবং উঁচু টিন দিয়ে ঘিরে ফেলতে থাকেন।
এ সময় উৎসুক জনতা জড়ো হন।কয়েকজন শ্রমিক জানান, তাঁরা কাপড় ব্যবসায়ী মো. রানার পক্ষ থেকে এখানে এসেছেন। তিনি (রানা) রেলওয়ের কাছ কাছে জমিটি ইজারা নিয়েছেন। তাঁর নির্দেশে এই জায়গা ঘিরে রাখছেন।সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে মো. রানার কাপড়ের শোরুম আছে। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘ওই জমির বিপরীতে আমার বৈধ কাগজপত্র রয়েছে। আমি জমিটি লিজ নিয়েছি।
নিরাপত্তার জন্য সেখানে বেড়া দিচ্ছি।’রেলওয়ে পুলিশের সহায়তায় রেলের পূর্ত বিভাগ অভিযান চালিয়ে টিন, বাঁশ প্রভৃতি সরঞ্জাম জব্দ করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।