advertisement
advertisement

সাভারে ব্যবসায়ীকে ডেকে নিয়ে মারধর–অপহরণ, মুক্তিপণ আদায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
সাভারে ব্যবসায়ীকে ডেকে নিয়ে মারধর–অপহরণ, মুক্তিপণ আদায়

অপহরণ

advertisement

ঢাকার সাভারে কাজ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক গ্রিল ওয়ার্কশপ ব্যবসায়ীকে মারধর, অপহরণ ও এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে উপজেলার বাইশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রবিউল ইসলাম (৪৫) আজ রোববার দুপুরে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি আশুলিয়ার নয়ারহাট এলাকার গ্রিল ওয়ার্কশপের ব্যবসায়ী।

ওই এলাকায় তিনি থাকেন।লিখিত অভিযোগে রবিউল ইসলাম উল্লেখ করেছেন, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে আশুলিয়ার ঘোড়াপীর মাজার–সংলগ্ন এলাকায় কাজের অর্ডার দেওয়ার কথা বলে তাঁকে ওই এলাকায় যেতে বলেন। রাত ৯টার দিকে তিনি মোটরসাইকেলে করে নয়ারহাট এলাকায় নিজ বাসা থেকে বাইশমাইল হয়ে ঘোড়াপীর মাজারের উদ্দেশে রওনা হন।

বাইশমাইল পার হয়ে নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাতপরিচয় ১০–১২ জন দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে এবং চোখ বেঁধে ফেলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর