advertisement
advertisement

সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে ১৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত: রোড সেফটি ফাউন্ডেশন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে ১৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত: রোড সেফটি ফাউন্ডেশন

রোড সেফটি ফাউন্ডেশন

advertisement

সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত ও ৬৭৪ জন আহত হয়েছেন। প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ১৪ জন। নিহত ব্যক্তির মধ্যে নারী ৭৩ জন, শিশু ৬১টি। এর বাইরে বিদায়ী মাসটিতে ১১টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত, ৭ জন আহত ও ৪ জন নিখোঁজ রয়েছেন। আর ২৩টি রেল দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আজ রোববার রোড সেফটি ফাউন্ডেশনের ‘সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে’ এই চিত্র উঠে এসেছে।

৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন গণমাধ্যম, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩২টি দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন। শুধু রাজধানী ঢাকায় ৫২টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২০টি দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন।

একক জেলা হিসেবে গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ৩৮ জন দুর্ঘটনায় নিহত হয়েছেন।সড়কে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর